অপো’র সাথে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকা

২ জুন, ২০২৪ ১০:৩৭  

ক্যামেরা এবং ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে ফুটবলের ভিতরের এবং বাইরের অবিস্মরণীয় সব স্মৃতিকে জীবন্ত করে তুলছে।

অপো’র সাথে যোগ দিন আর মেতে উঠুন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তেজনায়

এই বছর অপো হসপিটালিটি লাউঞ্জ নির্ধারিত অতিথিদের জন্য ১লা জুন ওয়েম্বলি স্টেডিয়ামে ফিরে আসছে। এই দিন বিশ্বের সেরা এই ফুটবল কম্পিটিশনের চ্যাম্পিয়ন্স স্পিরিট নিয়ে কাকা লাউঞ্জে আসবেন ও ভক্তদের সাথে সাক্ষাৎ করবেন।  

উদযাপনের আমেজ বাড়াতে ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স ফেস্টিভ্যাল, যেখানে একটি বিশাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির রেপ্লিকার সাথে ছবি তোলার সুযোগসহ ভক্ত এবং দর্শকদের উপভোগ করার জন্য বিভিন্ন বিনোদন এবং কার্যক্রমের সুবিধা থাকবে। অপো উৎসবের আনন্দে বাড়তি মাত্রা আনতে পটার্স ফিল্ড পার্কের উৎসবে এর নিজস্ব এক্সপেরিমেন্টাল বুথও রাখবে। এই বছর অপো’র দেওয়া সুযোগের মধ্যে রয়েছে দুই ফাইনালিস্ট দলের বেঞ্চের রেপ্লিকা ও নতুন অপো ফাইন্ড এক্স৭ আলট্রা ব্যবহার করে দারুণ মুহূর্তগুলি ধারণ করার সুযোগ। এর পাশাপাশি নতুন রেনো১১ এফ স্মার্টফোন ও জেনারেটিভ এআই ফটো এডিটিং টুল‘অপো এআই ইরেজার’ ব্যবহার করে দেখার সুযোগও  থাকছে।

গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সাথে অংশীদারিত্ব শুরু হওয়ার পর থেকে অপো মাঠের ভিতরে এবং বাইরে অসংখ্য দারুণ মুহূর্ত ধারণ করে ফুটবল ভক্তদেরকে উৎসাহ দিয়ে আসছে। বিশেষ ইমেজিং অভিজ্ঞতার কারণে অপো স্মার্টফোন ব্যবহারকারীরা আগের চেয়ে আরও সহজে ফুটবল খেলার মুহূর্তগুলোকে প্রাণবন্তভাবে উপভোগ করতে পারছেন।

এই বছর ফ্যান এবং গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকা’র সাথে অপো ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অসাধারণ ফাইনাল উপভোগ করবে। এর পাশাপাশি  ১ জুন নতুন চ্যাম্পিয়নের বিজয় উদযাপনও করবে অপো।